রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারণা চালানোর জন্য কেন্দ্র থেকে একটি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাতে ব...
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারণা চালানোর জন্য কেন্দ্র থেকে একটি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দেখেই নিজেদের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।
রাত ৯টার দিকে শুরু হয়ে সাড়ে ১০ পর্যন্ত এই বৈঠক চলে। এতে সভাপতিত্ব করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

COMMENTS