রাজধানীর মিরপুর ও ওয়ারী থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের...
রাজধানীর মিরপুর ও ওয়ারী থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও হেরোইন এনে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহ করতো। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিসি মাসুদ জানান, বৃহস্পতিবার রাত ১১ টা ৪৫ মিনিটে মিরপুর ১০ নং গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ড্রাইভার মাছুম (২৪) ও মোঃ কাজলকে (২৮) আটক করে ডিবি (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।
অন্যদিকে ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ জাবেদ আলীকে (৩৫) আটক করে ডিবি (পূর্ব) বিভাগের ডেমরা জোনাল টিম।
আটককৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল ও ওয়ারী থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান ডিসি মাসুদুর রহমান।

COMMENTS