দেশ পরিচালনায় চরম ব্যর্থ আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি বিরোধী দল নির্মূলের নীলনকশা নিয়ে কাজ করছে দাবী করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফ...
দেশ পরিচালনায় চরম ব্যর্থ আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি বিরোধী দল নির্মূলের নীলনকশা নিয়ে কাজ করছে দাবী করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যাচার এবং হয়রানিমূলক মামলায় জড়িয়ে তাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে।
তিনি বলেন, সরকারের জনপ্রিয়তা শুন্যের কোঠায়। তারা জনরোষ থেকে বাঁচতে নির্বাচন নিয়ে তালবাহানা করছে। তাই জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ, গ্রহণযোগ্য করতে নির্দলীয় সরকারের অধীনে দিতে ভয় পায়। তাদের প্রধান আতঙ্ক তারেক রহমান। তারেক রহমানের জনপ্রিয়তা সরকারের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নসাৎ হয়ে যাবে।
বুধবার লেবার পার্টির কার্যালয়ে “জাতীয়তাবাদী রাজনীতির ভবিষ্যৎ ও তারেক রহমান” শীর্ষক আয়োচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি মো. ফারুক রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, ছাত্রমিশন সাধারণ সম্পাদক সালমান খান বাদশা, যুগ্ম সম্পদক সৈয়দ মো. মিলন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার মো. হানিফ, দক্ষিন আহবায়ক রাসেল ইসলাম, পুটয়াখালী জেলা আহবায়ক রাজিব হোসাইন, যাত্রাবাড়ী থানা আহবায়ক মো. নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

COMMENTS