অভিনেতা-পরিচালক শাহরিরার নাজিম জয় তার উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি দিয়ে একের পর চমক দিয়ে যাচ্ছেন। তার এবারের চমক রাজনৈতিক ব্যক্তি...
অভিনেতা-পরিচালক শাহরিরার নাজিম জয় তার উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি দিয়ে একের পর চমক দিয়ে যাচ্ছেন। তার এবারের চমক রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান।
নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্যকে তিনি তার অনুষ্ঠানে রীতিমত নাচের প্রশিক্ষণ দিয়েছেন।
শামীম ওসমানের পর্বটি প্রচার হবে ২ ডিসেম্বর এটিএন বাংলায়। এর আগে ছাড়া এ ভিডিওতে দেখা যায় জয় প্রভাবশালী এ সাংসদকে অনুষ্ঠানের এক পর্যায়ে নাচতে বলেন। তখন তিনি জয়ের সাথে দেখানো মুদ্রায় সুবীর নন্দীর গাওয়া ‘বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো’ গানটির সাথে নাচেন।
শামীম ওসমানের নাচ শেষ হলে জয় বলেন, ‘শামীম ভাই আপনি যে নাচলেন সেটা অসাধারণ হলেও আপনার নাচ অনেক দুর্বল। মিনিমাম ২ বছর লাগবে আপনার নাচ শিখতে।’
জবাবে বাকপটু শামীমও ছাড় দেননি। তিনি বলেন, ‘আপনি আমাকে নাচের ট্রেনিং দেন।’ শামীম ওসমান আরো বলেন, ‘আমার ভাগ্নি রয়েছে নাম সাদিয়া ইসলাম মৌ। তাকে বলবো সে আমাকে শিখিয়ে দেবে। এরপর যদি এই অনুষ্ঠানে আসি তখন আপনার (জয়) চেয়ে ভালো নাচব।’
শামীম ওসমানের রাজনৈতিক জীবনের নানা অজানা কথা তুলে ধরা হয়েছে এই পর্বে। সেখানে তিনি জবাব দিয়েছেন কেন তিনি এত আলোচিত এবং সমালোচিত। তার জীবনের নানা উত্থান পতনের গল্পও রসিকতার ছলে বলেছেন।
সেন্স অব হিউমার’ অনুষ্ঠানের উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘অনুষ্ঠানটি তৈরি হয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের নিয়ে। আমাদের অনুষ্ঠানে খোলামেলা আলাপে সেলিব্রেটিরা নির্দ্বিধায় বলে ফেলেন তাদের না বলা অনেক কথা। ভুলে যান এটি একটি টিভি অনুষ্ঠান। আগে শুধু অভিনয় শিল্পী এলেও এখন থেকে নতুন সেগমেন্টে যুক্ত করা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব দের।’

COMMENTS