হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা শুক্রবার সকাল ১১টায় দুবাই থেকে আসা ফ্লাইট এফজেড ৫৮৩-এর এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে তৈ...
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা শুক্রবার সকাল ১১টায় দুবাই থেকে আসা ফ্লাইট এফজেড ৫৮৩-এর এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে তৈরি বেল্টে লুকায়িত ২৩২ গ্রামের ১টি স্বর্ণপাত ও মানিব্যাগ থেকে অতিরিক্ত আরও ১৭০ গ্রাম স্বর্ণের অলঙ্কার জব্দ করেছে।
এ সময় ওই যাত্রীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে বেল্টের ভেতরে লুকানো অবস্থায় স্বর্ণ এনেছিল রহমত উল্লা নামে ওই যাত্রী।
কোন প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়েই দ্রুত গ্রিন চ্যানেল ত্যাগ করার চেষ্টাকালে যাত্রীকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। তার কাছে স্বর্ণ আছে কি না- জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরে তার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, এই ব্যক্তি চলতি বছরে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন।
গোপন সংবাদ থাকায় এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় যাত্রীর প্যান্টে সংযুক্ত চামড়ার বেল্ট স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
পরে বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর বেল্ট খুলে ২৩২ গ্রাম ওজনের স্বর্ণের পাত এবং তার মানিব্যাগ থেকে ১৭০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৪০২ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা।
যাত্রী রহমত উল্লাহকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার পিতার নাম ওবায়েদ উল্লাহ। বাড়ি সোনাগাজী, ফেনী।

COMMENTS