চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার একটি বহুতল ভবনের নৈশপ্রহরীকে হত্যা করে চারটি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে সেবা আয়শা গার্ড...
চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার একটি বহুতল ভবনের নৈশপ্রহরীকে হত্যা করে চারটি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোরে সেবা আয়শা গার্ডেন নামের ওই বহুতল ভবনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।
সেবা হোল্ডিং কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আজ সকালে ভবনের একজন বাসিন্দা বাসা থেকে বের হতে গিয়ে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। পরে তিনি নৈশপ্রহরীর রুমে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত দেলোয়ার মতলব দক্ষিণ পৌরসভার মুন্সিরহাট এলাকার নুরু প্রধানিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ জানান, নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা চারটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। লাশের গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

COMMENTS