সরকার কারসাজি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...
সরকার কারসাজি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের পর ক্ষুদ্ধ সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করতে সমস্ত কাজ করছে। প্রধান বিচারপতির ছুটি সম্পর্কে গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। এর মধ্য দিয়ে দেশের মানুষ বুঝতে পেরেছে কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিচ্ছে সরকার। তার (এস কে সিনহা) অপরাধ একটা তিনি সত্য কথা বলেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করেছেন।’
স্মরণসভায় মির্জা ফখরুলসহ অন্যরা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ‘ঐতিহাসিক শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৭তম শাহাদাৎ বাষির্কী’র আয়োজন করে ‘শহীদ জেহাদ স্মৃতি পরিষদ’।
মির্জা ফখরুল বলেন, ‘ষোড়শ সংশোধনী রায়ের কিছুদিন পর প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দায়িত্বে বসতে পারলেন না। তাকে আবারও ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক বিপদ আসবে, অনেক ত্যাগ করতে হবে। অসংখ্য মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক ভাইকে তুলে নিয়ে গেছে, আমরা ভুলে যাব না।’ ভবিষ্যতে বিজয় অর্জন করতে সবাইকে এক সঙ্গে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, তাহলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা ফুটবল খেলার মত খালি মাঠে ডিব্লিং করে গোল দিতে চায়।’

COMMENTS