মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাকে জবাই করে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে থানা কাউন্সিল এলাকায় ছেলে মো. রতন (৩০) ছুরি...
মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাকে জবাই করে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে থানা কাউন্সিল এলাকায় ছেলে মো. রতন (৩০) ছুরি দিয়ে মা জাহানারা বেগমকে (৭০) গলা কেটে হত্যা করে। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ছেলে রতনকে আটক করেছে।
নিহত জাহানারা বেগমের মেয়ে মনি জানান, নেশাগ্রস্ত অবস্থায় কেনাকাটা শেষ করে বাসায় আসলে মায়ের সাথে কথা কাটাকাটি হয় রতনের। এক পর্যায়ে মাকে ছুরি দিয়ে কোপাতে থাকে সে। এ সময় আমি ঠেকাতে গেলে আমার হাতে জখম করে সে। আমি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
স্থানীয় ভাড়াটিয়া জানান, নিজের বাড়িতে চার ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করে আসছিল জাহানারা বেগম। বড় ছেলে রতন উগ্র স্বভাবের। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ছেলে মাকে জবাই করে হত্যা করেছে। আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা যাচ্ছে। এই ঘটনায় ছেলে রতনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

COMMENTS