আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলো ইমরান

ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হা...

ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস। 


ইমরান ও সনাতন বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী প্রকাশ বিশ্বাস ও জীবনানন্দ জয়ন্ত। অন্যদিকে বাদীপক্ষে নোমান হোসাইন তালুকদার ও এ আদালতের পিপি মো. মকবুল হোসেন জামিনের বিরোধিতা করেন।

অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হওয়ায় একই আদালত বুধবার ইমরান ও সনাতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেইসঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন বিচারক। ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে এই মামলা করার পর ১৬ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ইমরান ও সনাতন।

আর্জিতে বাদী বলেন, গত ২৮ মে রাজধানীতে মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত হয়েছেন। গণজাগরণ মঞ্চের ওই মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠার পর ইমরানকে পেটানোর হুমকিও দিয়েছিলেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে একটি মিছিল পরবর্তী সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

তিনি শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণের আন্দোলনের সূচনায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর আহ্বায়কের দায়িত্ব নেন ইমরান। শুরুতে ছাত্রলীগ এই মঞ্চের সঙ্গে থাকলেও পরে সরে যায়। এখন বাম ছাত্র সংগঠনগুলো ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন মঞ্চে সক্রিয়।

COMMENTS

Name

Bangladesh,19,Crime,21,Dhaka City,4,Dhaka North,1,Dhaka South,1,Dhakar khobor,11,Education,1,entertainment,12,Information Technology,3,International_Entertainment,4,International_News,18,National,1,political_news,52,Savar Upazila,1,selected,109,Sports,3,Technology,2,অপরাধ,20,আন্তর্জাতিক বিনোদন,3,আন্তর্জাতিক সংবাদ,17,আবহাওয়া,1,খেলাধুলা,3,জাতীয়,1,জাতীয় শিক্ষা,1,ঢাকা উত্তর,1,ঢাকা দক্ষিন,1,ঢাকার খবর,12,প্রিয় ঢাকা,3,বাংলাদেশ,4,বিজ্ঞান-প্রযুক্তি,5,বিনোদন,15,রাজনীতি সংবাদ,52,সর্বশেষ,109,সাভার,1,সারা বাংলা,15,
ltr
item
The Bogra: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলো ইমরান
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলো ইমরান
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2kHXJ_3zefusZzJQ_RKpCfSkhfx5JRQUzR8RrBi5e326PSBLb1ayEbqBW_EXfh8Ulu9IlAFhBL158tdhsGZFEWORvxN7U0xHqM3T4MFTvjcFZmZrPlt02gCm_tCWo76O7zzzAnzSTCK8/s640/1238584_kalerkantho_pic.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2kHXJ_3zefusZzJQ_RKpCfSkhfx5JRQUzR8RrBi5e326PSBLb1ayEbqBW_EXfh8Ulu9IlAFhBL158tdhsGZFEWORvxN7U0xHqM3T4MFTvjcFZmZrPlt02gCm_tCWo76O7zzzAnzSTCK8/s72-c/1238584_kalerkantho_pic.jpg
The Bogra
https://thebogra.blogspot.com/2017/09/blog-post_3.html
https://thebogra.blogspot.com/
https://thebogra.blogspot.com/
https://thebogra.blogspot.com/2017/09/blog-post_3.html
true
4162964565406848455
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy