আটক ১৭ যুবকগাজীপুরে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি, কার্ড রিডার, মোবাইল ফ...
আটক ১৭ যুবকগাজীপুরে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি, কার্ড রিডার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা গাজীপুরের টঙ্গীর চম্পাকলি সিনেমা হল মার্কেটে মঙ্গলবার রাতে চলচ্চিত্রে অশ্লীলতা,পাইরেসি ও পর্নোগ্রাফি বিরোধী অভিযান চালায়। র্যাব সদস্যরা এসময় পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে এসব কাজে ব্যবহৃত ২৭টি কম্পিউটার মনিটর, ২৭টি সিপিইউ, ৭৩০টি সিডি, ৭৫টি কার্ড রিডার, ১৮টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়।
আটকরা হলো রুবেল খান, মোস্তফা কামাল, বাবু, রিপন ইসলাম, রাজু, রফিকুল, মাসুদ রানা, মনির, রবিন, সাইফুল ইসলাম,তারা মিয়া, ইসমাইল হোসেন, রাব্বি, মাহবুব হাসান, মোমিন, সবুজ ও রব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানায়,তারা এবং তাদের অন্য সহযোগীরা সিনেমা হলে গোপন ক্যামেরায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ধারণ করে সেগুলো কপি করে বিক্রয় করে। একাজে কোনও কোনও সিনেমা হলের কর্মচারীও জড়িত থাকে। তারা বিভিন্ন মিউজিক্যাল স্টুডিও এবং এ্যাড ফার্মের কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের কাছ থেকে নতুন মিউজিক ভিডিও সংগ্রহ করে। এসব ভিডিওর সঙ্গে তারা অশ্লীল ছবির অংশ সংযুক্ত করে নতুন করে সিডি তৈরি করে বাজারে ছাড়ে।

COMMENTS