সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে: মওদুদ

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস...

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।



বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সরকার ও সরকারি দল উচ্চ আদালত কর্তৃক একটি দেয়া একটি রায়কে চ্যালেঞ্জ করে বসেছে। তাদের এ অবস্থানে সমগ্র জাতি স্তম্ভিত। আর এ জন্য একদিন না একদিন সরকারকে চরম মূল্য দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যারা বিরোধী দল তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি যে, আমরা নিম্ন আদালত থেকে ন্যায়বিচার পাচ্ছি না। কারণ নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে। সেই অর্থে আমরা দেশের কোনো আদালত থেকেই যখন ন্যায়বিচার পাচ্ছি না, ঠিক তখন সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়ে কিছুটা হলেও জনমনে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে।’
সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘সরকার ও সরকারি দলের মূল উদ্দেশ্য ভয়-ভীতি ও শঙ্কা সৃষ্টি করে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রিপরিষদ এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উঠেপড়ে লেগেছে।’
তবে তিনি বলেন, সম্প্রতি এই রায় নিয়ে সরকার ও সরকারি দলের নেতাদের সুর কিছুটা নরম হয়েছে। তাই দলটির দায়িত্বশীল একজন নেতাকে সম্প্রতি বলতে দেখেছি- রায় নিয়ে ভেবেচিন্তে, জেনেশুনে কথা বলবেন। প্রশ্ন জাগে- তাহলে কী তারা এতোদিন রায় না পড়েই কথা বলেছেন?
এসময় বন্যা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় লাখ লাখ মানুষ অনাহারে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। আর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একদিনের জন্য ত্রাণ বিতরণে গেছেন যা মুখ দেখানো।’
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বন্যার পাশাপাশি মানব সৃষ্ট রাজনৈতিক দুর্যোগ থেকে রেহাই পেতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ব্যারিস্টার মওদুদ।

COMMENTS

Name

Bangladesh,19,Crime,21,Dhaka City,4,Dhaka North,1,Dhaka South,1,Dhakar khobor,11,Education,1,entertainment,12,Information Technology,3,International_Entertainment,4,International_News,18,National,1,political_news,52,Savar Upazila,1,selected,109,Sports,3,Technology,2,অপরাধ,20,আন্তর্জাতিক বিনোদন,3,আন্তর্জাতিক সংবাদ,17,আবহাওয়া,1,খেলাধুলা,3,জাতীয়,1,জাতীয় শিক্ষা,1,ঢাকা উত্তর,1,ঢাকা দক্ষিন,1,ঢাকার খবর,12,প্রিয় ঢাকা,3,বাংলাদেশ,4,বিজ্ঞান-প্রযুক্তি,5,বিনোদন,15,রাজনীতি সংবাদ,52,সর্বশেষ,109,সাভার,1,সারা বাংলা,15,
ltr
item
The Bogra: সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে: মওদুদ
সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে: মওদুদ
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh38Z_EKGJMOkH1Jddg5mME4LTDcEWzqupZwTUQZURrKuOK6zQkplrks2ZEgsRmxl7WYxdsCJs56R70fafGR8t2x5BNS32u5Kg2OEwsCDWx_6GMTD527PHsvi0t4AuF7adHUA4x2qYAotM/s640/mahmud-bnp_pic.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh38Z_EKGJMOkH1Jddg5mME4LTDcEWzqupZwTUQZURrKuOK6zQkplrks2ZEgsRmxl7WYxdsCJs56R70fafGR8t2x5BNS32u5Kg2OEwsCDWx_6GMTD527PHsvi0t4AuF7adHUA4x2qYAotM/s72-c/mahmud-bnp_pic.jpg
The Bogra
https://thebogra.blogspot.com/2017/08/blog-post_75.html
https://thebogra.blogspot.com/
https://thebogra.blogspot.com/
https://thebogra.blogspot.com/2017/08/blog-post_75.html
true
4162964565406848455
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy