কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে ক্ষমতা টিকিয়ে রাখতে মরণ কামর দিয়ে মাঠে ...
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে ক্ষমতা টিকিয়ে রাখতে মরণ কামর দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।
প্রধান বিচারপতির ন্যায়ের পক্ষে রায় এবং অটল থাকায় ক্ষমতার প্রভাব খাটিয়েও তাকে অপসারণ করতে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। দেশকে সাংগঠনিক সংকটের মুখে ঠেলে দিতে এমপি-মন্ত্রীরা বিচার বিভাগের উপর আঘাত হানতে কর্মীদের উস্কানি দিচ্ছে।
শুক্রবার রাত ৮ টায় জামালপুর হাইস্কুল মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশের প্রত্যেকটা সেক্টরে লুটপাটকারীদের মধ্যে ক্ষমতা হারানোর ভয় কাজ করছে। আতঙ্ক তারা দেশ থেকে পালানোর পথ খুঁজছে।’
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোট ডাকাতরা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে সামনের নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটারদের ভোটদান নিশ্চিত করতে হবে।’

COMMENTS