শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলায় তার স্বামীর অর্থায়নে একটি মসজিদ ও মক্তবের কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার পর বক্তব্য দিতে গ...
শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলায় তার স্বামীর অর্থায়নে একটি মসজিদ ও মক্তবের কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার পর বক্তব্য দিতে গিয়ে তার স্বামী ওয়াহিদ সাদিকের জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
এরপর এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।
২৩ মে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। এরপরই যতগুলো বিষয় আলোচনায় এসেছে তার মধ্যে একটি হলো-তার স্বামী ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। শাবানাও বিষয়টি বিভিন্ন ঘরোয়া আড্ডায় বলেছেন।




COMMENTS