আরেকটি তারকা জুটির পতন ঘটল। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান জানিয়েছেন, অভিনেত্রী মিথিলার সঙ্গে তার আনুষ্...
আরেকটি তারকা জুটির পতন ঘটল। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান জানিয়েছেন, অভিনেত্রী মিথিলার সঙ্গে তার আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে গেছে।
তাহসান উল্লেখ করেন, ‘এটা খুবই দুঃখজনক যে, আমাদের দু’জনকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দিতে হচ্ছে।’
অবশ্য আগেই গুঞ্জন ছিল বেশ কয়েক মাস তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন। তবে ক্যারিয়ারের কথা চিন্তা করে দু’জনই বিষয়টি নিয়ে চুপ ছিলেন।
তাহসান-মিথিলার সংসারে আয়রা নামে এক কন্যা সন্তান রয়েছে। সে আপাতত মিথিলার কাছেই থাকছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালে কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার পরিচয় হয়। এরপর ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন।


COMMENTS