অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ মুক্তির দশদিন মাত্র বাকি। জোর কদমে চলছে হল বুকিং। অনিমেষ জানালেন, এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে ২০টির বেশি...
অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ মুক্তির দশদিন মাত্র বাকি। জোর কদমে চলছে হল বুকিং। অনিমেষ জানালেন, এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে ২০টির বেশি হল চূড়ান্ত হয়েছে।
ঢাকায় সিনেমাটি মুক্তি পাবে মধুমিতা, বলাকা, শ্যামলী, চিত্রা মহল, আনন্দ, যমুনা ব্লকবাস্টার ও স্টার সিনেপ্লেক্সে।
এছাড়া ঢাকার বাইরের হলগুলো হলো— সেনা (সাভার), কাকলী (শেরপুর), চম্পাকলি (টঙ্গি), জনতা (রংপুর), অভিরুচি (বরিশাল), আলমাস (চট্টগ্রাম), মডার্ন (দিনাজপুর), শাপলা (রংপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা) ও কেয়া (টাঙ্গাইল)।
‘ভয়ংকর সুন্দর’ দেখার আহ্বান জানিয়ে অনিমেষ আইচ বলেন, “ভাই ও বোনেরা প্রথম সপ্তাহ যদি আপনারা হলে গিয়ে দেখেন, তবে সারাদেশে আমরা আপনাদের প্রিয় সিনেমাটি নিয়ে পৌছে যাবো। এই হলগুলোর খবর জানালাম। আর কোন কোন হলে দেখবেন ‘ভয়ংকর সুন্দর’ জানাচ্ছি শিগগিরই।”
মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ প্রযোজনা করছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি। মুক্তি পাবে ৪ আগস্ট।
সিনেমাটির টিজার ছাড়াও তিনটি গান প্রকাশ হয়েছে ইউটিউবে। কণ্ঠ দিয়েছেন মমতাজ, শোয়েব ও চিরকুট। যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।

COMMENTS