রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রা...
রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মাস র্যাপিড ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মোট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরে ট্রায়াল শাট ডাউন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা মিপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—চিড়িয়াখানা রোড, মিরপুর- ১, ২, ৬ ও ৭ ইস্টার্ন হাউজিং, রূপনগর ও আলুবদি সংলগ্ন এলাকা এবং ১০, ১১ ১২ এর রাস্তার পশ্চিম পাশ।

COMMENTS